আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার



চ্যানেল ভোলা:  ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।

প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে।

অনুদানের বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’

এর আগে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরো ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।

এদিকে মাঠেও ফিরতে প্রস্তুত হচ্ছেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে সক্ষম।

আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরো দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে বন্যা: এক বাড়ি থেকে মিলল ২৪ মরদেহ

1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

2

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত?

3

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

4

ওমরাহ পালন আসিফ মাহমুদের, সঙ্গে আছেন যারা

5

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

6

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

7

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

8

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

9

শপথ বাক্যে যা পাঠ করেন রাষ্ট্রপতি

10

জবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ণাঢ্য নবীন বরণ

11

ভাইরাল নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা

12

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

13

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

14

নাশকতা করার মতো সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

15

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

16

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

17

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

18

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

19

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

20