আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাবারে চাটনি দেওয়া নিয়ে সংঘর্ষ, ভিডিও ভাইরাল

 

Brother IT Digital

খাবারের সঙ্গে চাটনি দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রুটি পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে হাপুর শহরের দেহরা এলাকার একটি ব্যস্ত বাজারে।

রুটি পাকোড়া উত্তর ভারতের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আলুভরা এই খাবারের সঙ্গে সাধারণত সবুজ চাটনি পরিবেশন করা হয়।

অভিযোগ, একদল ক্রেতাকে সবুজ চাটনির পরিবর্তে তেঁতুলের চাটনি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা দোকানির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানিকে মারধর শুরু করেন অভিযুক্তরা।

তখন দোকানির পক্ষে অন্য লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে ক্রিকেট ব্যাট ও পাথর দিয়ে হামলা করতে দেখা যায়। কেউ কেউ বেল্ট ব্যবহার করেন।

এমনকি রুটি পাকোড়া ভাজার কাজে ব্যবহৃত বড় লোহার ছাঁকনিও মারামারিতে ব্যবহার করা হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন একজন ব্যক্তিকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করছেন। এতে তার টি-শার্ট প্রায় ছিঁড়ে যায়। পরে আরেক ব্যক্তি এগিয়ে এসে লোহার ছাঁকনি দিয়ে হামলাকারীকে আঘাত করেন।

কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে সামলে উঠতে দেখা যায়। এরপর রাস্তায় পড়ে থাকা একজনকে সাহায্য করতেও এগিয়ে যান তিনি।

এ সময় এক ব্যক্তি পাথর ছোড়েন। কয়েকজন একটি ক্রিকেট ব্যাট দখলে নেওয়ার চেষ্টা করেন। আরেক ব্যক্তিকে হাতে বেল্ট নিয়ে মারামারিতে অংশ নিতে দেখা যায়। এক নারী সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

হাপুরের সার্কেল অফিসার মুনিশ চন্দ্র বলেন, দেহরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। ভিডিও দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

1

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

2

মোদির পদত্যাগপত্র নিয়ে যা বলল ভারত সরকার

3

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

4

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

5

শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগে ধুঁকছে চর আইচা সরকা

6

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

7

দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান

8

ঘরের পেছন থেকে স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

9

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

10

দক্ষিণ আইচায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবার

11

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

12

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

13

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

14

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি

15

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

16

সংস্কার ইস্যুতে আইএমএফ-এর সঙ্গে সমঝোতা হয়নি সরকারের

17

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

18

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা, আরেকজন কে?

19

৫৬ টাকা ফিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি পাবেন ৫৩৮ জন

20