আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

 

Brother IT Digital

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহের দশম স্ত্রী হতে চেয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

মন্তব্যে এইচ এম আনাস আব্দুল্লাহ নামের একজন লিখেছেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ রাব্বি হাসান লিখেছেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া মন্তব্যকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিছবাহের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ২০ আগস্ট মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে আসামি মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিছবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের সময় মিছবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটিই কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, ‘হুমায়রা জান্নাত তার পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও চারটি বিয়ে করেছেন। এ হিসেবে তার মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও আছে।’                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

1

ছাত্রলীগের সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

2

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

3

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

4

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

5

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

6

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্

7

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

8

এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে

9

ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার

10

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

11

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

12

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

13

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

14

লালমোহনে জেলেদের ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

15

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

16

দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদা

17

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

18

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

19

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

20