আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

 

Brother IT Digital

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে নজর কেড়েছেন। ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে তিনি আলোচনা করেন সাবেক এই সরকারপ্রধানকে নিয়ে।

‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের এই ভিডিওটির শুটিং হয়েছে ঢাকার জিয়া উদ্যান ও স্টুডিওতে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী বেগম জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা এবং রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে বর্ণনা করেন।

ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও সানগ্লাসে দেখা যায়- যা হুবহু বেগম খালেদা জিয়ার আইকনিক চেহারার স্মৃতি মনে করিয়ে দেয়। এই ভিন্নধর্মী লুক সামাজিক মাধ্যমে আসতেই নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসেন চমক।

মন্তব্য বাক্সে ভক্তরা তার চমৎকার উপস্থাপনা ও নিখুঁত সাজের ভূয়সী প্রশংসা করে তাকে অত্যন্ত প্রতিভাবান শিল্পী হিসেবে আখ্যায়িত করেছেন।

এর আগেও বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে ফরম কিনে আলোচনার শীর্ষে এসেছিলেন চমক এবং রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। পেশাগত জীবনে ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ রানারআপ হয়ে তার শোবিজে যাত্রা শুরু।

এরপর ২০২০ সাল থেকে ‘মহানগর’, ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘সাদা প্রাইভেট’-এর মতো বেশ কিছু সফল কাজ দিয়ে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি নিয়মিত ভ্লগিং চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

1

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ

2

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ২দিন ছুটির সুযোগ

3

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

4

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

5

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

6

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

7

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

8

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

9

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

10

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

11

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

12

নবম পে স্কেল নিয়ে সুখবর, মিলল নতুন তথ্য

13

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

14

মেঘনায় নিখোঁজ হওয়া সেই ২ যুবকের পরিবারের পাশে তথ্যমন্ত্রী

15

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

16

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

17

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

18

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

19

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

20