আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২



চ্যানেল ভোলা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া অ্যাডমিট কার্ড দিয়ে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক শিক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)।

কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাসফিয়া রহমান জান্নাত তার এক পরিচিত যুবকের সহযোগিতায় এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করেন এবং তা দিয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় অ্যাডমিট কার্ডে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এতে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে শিক্ষা বোর্ড থেকে নিশ্চিত করা হয় যে অ্যাডমিট কার্ডটি সম্পূর্ণ জাল।

বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, তদন্তে প্রমাণ পাওয়া যায় যে ইনজামুল হক ভুয়া প্রবেশপত্র তৈরিতে তাসফিয়াকে সহযোগিতা করেছেন। এ অপরাধে উভয়কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না— এ মর্মে তাদের কাছ থেকে কঠোর মুচলেকাও নেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

1

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

2

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

3

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

4

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

5

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

6

ভোলায় হাফেজ শিক্ষক নিয়োগ দেয়া হবে, দ্রুত যোগাযোগ করুন

7

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

8

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

9

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

10

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

11

অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

12

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

13

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

14

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

15

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

16

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

17

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

18

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

19

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

20