ঢাকাসহ দেশের ৭ বিভাগে টানা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
text-align: justify;">সোমবার (২০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসময় অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।