আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বরিশাল নগরীতে গ্রেপ্তারের ভয়ে পালানোর সময় পড়ে গিয়ে দেয়ালে মাথায় আঘাত পেয়ে রাশেদ খান মেনন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন কাউনিয়া এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে। তিনি বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসা ঘেরাও করে। এ সময় তিনি বাসার পেছনের কবরস্থানে গিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। পরে পুলিশ সেখানে পৌঁছালে তিনি একটি দেয়াল টপকে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

স্থানীয়রা জানান, ওই বাড়িটিও পুলিশ ঘেরাও করলে তিনি সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে দৌড়ানোর সময় রাস্তায় পড়ে গিয়ে পাশের একটি দেয়ালে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বলেন, রাশেদ খান মেননের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা ছিল। ওই মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করলে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি

1

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

2

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

3

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

4

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

5

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

6

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

7

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

8

লাফিয়ে বাড়ছে সোনা ও রুপার দাম, নেপথ্যে কী?

9

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

10

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

11

সাধারণ মাথাব্যাথা নাকি হেড অ্যান্ড নেক ক্যানসারের সংকেত?

12

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

13

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

14

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

15

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম

16

জুলাই থেকেই পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন যেভাবে পাবেন চাক

17

ফের বাড়ল এলপিজির দাম

18

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

19

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

20