আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবেরের পাশে বন্ধু মহল

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: চ্যানেল ভোলায় প্রকাশিত "লালমোহনে ক্যান্সারে আক্রান্ত মা-ছেলে, দেখার কেউ নেই" শিরোনামের সংবাদটি প্রচারের পর মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সামাজিক সংগঠন 'বন্ধু মহল মানবতা সেবায় আমরা'।

সংগঠনটির পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত জাবের ও তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। 

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, "চ্যানেল ভোলার সংবাদটি আমাদের নজরে আসার পর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী জাবের ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে জাবের ভাই ও তার মায়ের চিকিৎসা এবং বেঁচে থাকার আশা আরও জোরালো হবে।"

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু মহল মানবতা সেবায় আমরা-এর ভোলা জেলা লালমোহন ইউনিটের সভাপতি মাস্টার রুবেল হাওলাদার, অর্থ সম্পাদক মো. আরিফ হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. নূরে আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উপস্থিত ব্যক্তিরা সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানান, যেন অসহায় এই পরিবারের চিকিৎসা ও জীবিকা নির্বাহে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

1

গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট!

2

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

3

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

4

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

5

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

6

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

7

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

8

পে-স্কেলের প্রজ্ঞাপন হতে পারে আজই, বেতন নিয়ে যা জানা গেল

9

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

10

সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর

11

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

12

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

13

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

14

আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন

15

নতুন পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

16

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

17

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

18

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: রিজভ

19

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

20