আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ২৯



চ্যানেল ভোলা : টানা বৃষ্টি ও জলাবদ্ধতার চরম দুর্ভোগের মধ্যেই দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এই পরীক্ষায় সারা দেশে মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদিন সব মিলিয়ে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয়। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা ও ভ্যানে চড়ে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। এমন প্রতিকূল পরিস্থিতির প্রভাব পড়ে পরীক্ষার উপস্থিতিতে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। ফলে সাধারণ বোর্ডগুলোতেই অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৭৫ হাজার ৯৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এতে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।

অনুপস্থিতির পাশাপাশি ষষ্ঠ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বোর্ডে মোট ২৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ১৬ জন। সাধারণ বোর্ডগুলোর মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ চারজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। ঢাকা বোর্ডে দুজন এবং দিনাজপুর ও বরিশালসহ অন্যান্য বোর্ডে আরও কয়েকজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কুমিল্লা বোর্ডে এদিন কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

1

কর্মহীন মনপুরার তরুণরা: জীবিকার খোঁজে ছাড়ছেন প্রিয় দ্বীপ

2

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

3

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

4

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

5

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

6

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

7

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

8

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

9

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

10

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

11

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

12

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

13

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

14

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

15

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

16

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

17

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

18

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

19

লালমোহনে জুয়ার আসর থেকে ৬ জন আটক

20