আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা কারাগারে



জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে  সংঘর্ষে শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডের ইউনুস মিয়ার হোটেলে রাজনৈতিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রমিক দল নেতা আনোয়ার হোসেনের সঙ্গে একই ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মৃধার সংঘর্ষ বাধে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে গিয়াস উদ্দিন মৃধা হাতে থাকা টর্চলাইট দিয়ে আনোয়ার হোসেনের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, ঘটনার তিন দিন আগেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেম্বার প্রার্থিতা নিয়ে আনোয়ার হোসেন ও গিয়াস উদ্দিন মৃধার মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল। সেই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে ইউনুস মিয়ার হোটেলে গিয়াস উদ্দিন মৃধা উসকানিমূলক কথা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে গিয়াস উদ্দিন মৃধা কিল-ঘুষির পাশাপাশি রড ও টর্চলাইট দিয়ে আনোয়ার হোসেনকে আঘাত করেন।

এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন মৃধার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে এঘটনায় দক্ষিণ আইচা থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার রাতেই অভিযুক্ত গিয়াস উদ্দিন মৃধাকে আটক করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

1

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

2

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

3

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

4

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

5

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

6

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

7

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

8

বরগুনা-ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

9

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

10

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

11

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

12

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

13

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

14

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

15

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

16

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

17

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

18

১৭০০ ইয়াবা নিয়ে মেট্রোতে উঠছিলেন যাত্রী

19

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

20