আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান



আমরা মাদক ও জুয়াকে ‘না’ বলি। মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে পরিবার ও সমাজকে ক্রীড়ামুখী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, যুবসমাজ ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা শুরু হয়েছে। দেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে একজন সাবেক ফুটবলার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি দেশের খেলাধুলাকে আন্তর্জাতিক ও সম্মানিত পর্যায়ে নিয়ে যেতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক সফিকুল আলম এবং বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

বক্তব্য শেষে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা বনাম নীলফামারী ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

1

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

2

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

3

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

4

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

5

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

6

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

7

ভারী বৃষ্টির প্রভাবে সিলেট-নেত্রকোনায় বাড়ছে বন্যার শঙ্কা

8

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

9

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

10

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

11

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

12

ভোলায় হাফেজ শিক্ষক নিয়োগ দেয়া হবে, দ্রুত যোগাযোগ করুন

13

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

14

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা

15

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

16

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

17

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

18

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

19

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

20