আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটকরা হলেন— নোয়াখালীর মাইজদী ইউনিয়নের খলিলপুর গ্রামের নুরনবীর ছেলে নুরইসলাম (৩১) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রোববার বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়  কোস্টগার্ড। এ সময় ওই এলাকায় সন্দেহজনক হিসেবে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। এছাড়াও গাঁজা বহনকারী দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

1

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

2

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

3

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

4

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

5

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

6

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

7

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

8

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

9

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

10

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল

11

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

12

চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে মা-ছেলেকে মারধরের অভিযো

13

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

14

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

15

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

16

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

17

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

18

নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে?

19

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

20