আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত



তরুণদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে ভোলায় ‘যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএসের পরিচালক (মনিটরিং ও ইন্টারনাল ট্রেনিং) হুমায়ুন কবীর। এছাড়া বক্তব্য দেন সংস্থাটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল এবং অফিসার মো. কামরুজ্জামান।

আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষা খাতে জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তরুণ প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি, কার্যকর যোগাযোগ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষা খাতে নাগরিক সম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দক্ষ, সচেতন ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নেতৃত্ব বিকাশের কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

1

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

2

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

3

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

4

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

5

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

6

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

7

দেশের সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা

8

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

9

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

10

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি, বা

11

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

12

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

13

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

14

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

15

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

16

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

17

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

18

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

19

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

20