আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩



মো. সবুজ, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বোরহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের সহায়তায় জেলার লালমোহন থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক ফ্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদের মো. আমির হোসেন (৪৫), দক্ষিণ মেহেরগঞ্জের এলাকার মো. মঞ্জু (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুরের মো. হাসান (২১)।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট মধ্যরাতে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র ও এসএস পাইপ নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে গামছা ও কাপড় দিয়ে তাদের হাত-মুখ বেঁধে আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা একটি ডাকাতি দায়ের করেন। পরে পুলিশ মামলাটি আমলে নিয়ে জেলা ডিবি টিম তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার লালমোহন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে স্বর্ণের ছয়টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট ঝুমকা, একটি চিকন চেইনসহ নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার মঞ্জুর বিরুদ্ধে ছয়টি এবং আমির হোসেনের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে তোলার প্রক্রিয়া চলছে। এছাড়াও তাদের জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

1

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

2

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

3

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

4

শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের বিস্ফোরক পোস্ট

5

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

6

এসএসসিতে গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

7

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

8

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

9

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

10

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

11

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

12

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

13

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

14

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

15

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

16

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

17

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

18

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

19

ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

20