আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলার বন্ধ



ভোলা, ১২ আগস্ট ২০২৬: লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বর্তমানে সাগরে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত ওঠানামা করছে। এ পরিস্থিতিতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশনা ও সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো কাজে সমুদ্রে না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

কোস্ট গার্ড জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়তে পারে।

আবহাওয়া পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে জেলে, ট্রলার ও নৌযানের মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।

সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিণ জোন | ১২ আগস্ট ২০২৬


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

1

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

2

দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

3

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

4

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার

5

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

6

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

7

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

8

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

9

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

10

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

11

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

12

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

13

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

14

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

15

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

16

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

17

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

18

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

19

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

20