আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১



মো. হাসান ফরাজী, (বোরহানউদ্দিন): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই গ্রামের সোনা মিয়া পণ্ডিত বাড়ির বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আহত মোশাররফ হোসেন বিদেশফেরত। সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

স্বজন মো. ফিরোজ জানান, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের নিজস্ব বাগানে দুই ভাই একটি সুপারি গাছ কাটছিলেন। একপর্যায়ে গাছটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।



দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মোশাররফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপরজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।”

স্থানীয়দের দাবি, বর্ষাকালে বৈদ্যুতিক লাইনের আশপাশে গাছ কাটার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

1

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

2

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

3

সভাপতির স্বাক্ষর নকল করে ব্যাংক থেকে টাকা তুলে নিলেন মাদ্রাস

4

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

5

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

6

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

7

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

8

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার, জুলাই থেকে কার্যকরের প্র

9

স্বামীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন দীপু মনি

10

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

11

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থা

12

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ

13

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

14

ভোলার চরে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ মহিষ লুটের অভিযোগ

15

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

16

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

17

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

18

শিক্ষকের মেসেজে ‘হা হা রিঅ্যাক্ট’, কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে

19

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

20