আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত পথচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু



মোঃ হাসান ফরাজী(বোরহানউদ্দিন) : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী মো. সবুজ (২২) দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (২৩জুন)ঢাকায় মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন শনিবার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের আয়োজিত  গোডাউনে বাবুল  (ইসমাইল) (২৬) নামক এক ব্রাজিল সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মো. সবুজকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল আরোহী বাবুল ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন পথচারী সবুজ।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সবুজকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে ভোলা সদর হাসপাতালে, পরে বরিশাল এবং সর্বশেষ ঢাকায় প্রেরণ করেন।

ঢাকা মেডিকেলে  দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মো. সবুজ(২২) টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনসুর আলী দালাল বাড়ী মোঃ ইয়াছিন ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

1

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

2

মেঘনার তীব্র স্রোতে ইলিশায় শত শত সিসি ব্লক ধস, ঝুঁকিতে ফেরিঘ

3

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

4

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

5

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

6

১৩০ প্রতারণা মামলার আসামি কে এই দিলরুবা

7

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

8

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

9

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

10

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

11

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

12

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

13

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

14

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

15

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

16

নদীর বুকে জাগে নতুন চর, আবার ভাঙনেও হারায় জনপদ; বদলে যাচ্ছে

17

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

18

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

19

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

20