আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা



নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে চুরি ও মাদকের উপদ্রব প্রতিরোধে চোর ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন জমাদ্দার এ ঘোষণা দেন।

কবির হোসেন জমাদ্দার জানান, ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। হাসাননগর ইউনিয়নের কোনো চোরকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে অথবা চুরি কিংবা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে কার্যকর তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চুরি ও মাদকের বিরুদ্ধে স্থানীয়দের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে উৎসাহিত করতেই এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

কবির হোসেন জমাদ্দার বলেন, “এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। চোরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে উৎসাহিত করতে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

এদিকে এমন ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, চুরি ও মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে এলাকায় অপরাধ কমার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাবোধও বাড়বে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চোর ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা সাধারণ মানুষকে অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে উৎসাহিত করতে পারে। তবে কাউকে সন্দেহের ভিত্তিতে হয়রানি না করে যথাযথ তথ্য-প্রমাণসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানানো জরুরি।

সংশ্লিষ্টরা বলছেন, অপরাধী শনাক্ত বা আটকের ক্ষেত্রে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। সন্দেহভাজন কাউকে আটক বা মারধর না করে দ্রুত পুলিশকে খবর দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণাক্ততা ও জলাবদ্ধতায় অনিশ্চয়তায় মনপুরার আমন চাষ

1

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

2

ড্রিংকস করে অসুস্থ হয়ে পড়েন সেই তরুণী, অতঃপর

3

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

4

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

5

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

6

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

7

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

8

বোরহানউদ্দিনে মধ্যরাতে ভাই ভাই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

9

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

10

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

11

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

12

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

13

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

14

জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান: গণপূর্ত প্

15

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

16

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

17

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

18

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

19

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

20