আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও কথিত ‘ভিআইপি লাইন’-এ অতিরিক্ত সময় বিদ্যুৎ সরবরাহের অভিযোগ নিয়ে প্রশ্ন করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী গ্রাহকেরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনপুরায় সাধারণ গ্রাহকেরা নিয়মিত বিদ্যুৎ না পেলেও কথিত ‘ভিআইপি লাইন’-এর মাধ্যমে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রায় আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে জানতে হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও কয়েকজন ভুক্তভোগী গ্রাহক উপজেলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের কাছে গেলে তিনি তাদের কথা না শুনে চলে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলেও তারা দাবি করেন।

ঘটনার প্রতিবাদে হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মনপুরার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পরে বিক্ষুব্ধ লোকজন স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ ভবনের নিচে অবস্থান নেন। সেখানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “আমাদের নিয়মিত ও পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া হয় না। অথচ টাকার বিনিময়ে কথিত ভিআইপি লাইনে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। আমরা আমাদের ন্যায্য অধিকার ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে জানতে গেলে বিদ্যুৎ অফিসের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে এসে আমার ওপর হামলা চালিয়েছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করব।”

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “দুই পক্ষ থেকেই আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

1

মাদ্রাসায় ভাঙচুর ও প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্

2

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা

3

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

4

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

5

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

6

পদ বাণিজ্য নিয়ে শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আম্মার

7

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

8

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

9

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

10

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

11

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

12

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

13

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

14

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পর

15

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

16

ভোলায় ইউএইচএফপিওদের সঙ্গে ড্যাবের মতবিনিময় সভা

17

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

18

অনলাইন জুয়া ও বেটিং ঠেকাতে সংসদে নতুন আইন পাস

19

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

20