আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

 

Brother IT Digital

পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন, এটা কি আসলে প্রয়োজন? বাস্তবতা ও আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখা যাক:

সাম্প্রতিক সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রীট করা হয়েছিল এবং রীটটি খারিজ হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে কেন এমন হল?

যুগে যুগে মানুষের দ্বারা মানুষ নির্যাতিত হয়ে আসছে। সেখানে দেখা যায় যে নারীরা পুরুষের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের স্বীকার হয়েছে। শারীরিক, মানসিক কিংবা আর্থিক অথবা সম্পত্তিগত ভাবে।

সেই নির্যাতনের মাত্রা অর্থাৎ এধরনের অন্যায়মূলক কাজের পরিমাণ যখন বৃদ্ধি পেয়েছে যখনই আসছে নারী নির্যাতন দমন আইন। আমাদের রাষ্ট্রে অন্যায় ও অপরাধ প্রতিরোধের জন্য বিভিন্ন আইন আছে। যেমন সংবিধান, দণ্ডবিধি, অথবা বিশেষ অপরাধ সম্পর্কিত আইন এবং সম্পত্তি বা অর্থ সংক্রান্ত আইন। এই সকল আইনে বিভিন্ন ধরনের অন্যায় ও অপরাধ দমনে যথেষ্ট পরিমাণ প্রতিকার আছে।

নারী নির্যাতন দমন আইনের কিছু বিশেষত্ব আছে:

যেমন নারী ও শিশু অপহরণ ও মুক্তিপণ, ধর্ষণ, যৌতুক, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও মৃত্যু, জোর পূর্বক ভিক্ষাবৃত্তি সহ এধরনের অপরাধে বিশেষ বিচার, শাস্তি, প্রতিকার ও আদালতের ব্যবস্থা আছে।

এই ধরনের অপরাধে বিষয়ে অন্যান্য আইনেও ছিল। তবে সেই আইন থাকা সত্বেও এই আইন করার কারণ ছিল বিশেষ ব্যবস্থা এবং প্রচলিত আদালতের বাহিরে গিয়ে বিশেষ আদালত তৈরি করা। বিশেষ আদালত তৈরি করার ফলে নিয়মিত আদালতে মামলা জট কমে যায়, বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হয় এবং বিশেষ আদালতে বিচারের সুবিধা থাকে। তবে বাস্তবতা হল এখনও এই আইনের বাস্তব প্রতিকার শতভাগ পূর্ণ হয় নাই। এর ফলে নিয়মিত আদালত থেকে অনেক মামলা বিশেষ আইনের অধীনে বিশেষ আদালতে চলে গিয়েছে।

আলাদাভাবে যদি পুরুষ নির্যাতন আইন তৈরি করা হয় তবে প্রচলিত আদালত ব্যবস্থার প্রয়োজনীয়তা কমে যাবে, বিশেষ করে নিয়মিত ম্যাজিস্ট্রেট কোর্ট বা সেশন কোর্ট। এখন সেখানে পুরুষদের বিচার হচ্ছে। আর নারীদের আলাদা বিশেষ ব্যবস্থা বর্তমানে আছেই। সুতরাং সেই মামলার জট নিয়মিত আদালতে আসে না। আর নতুন আইনে কি ধরনের অপরাধের সংজ্ঞা, বিচার ও প্রতিকার করা হবে সেটিও জানার বিষয় আছে? সংবিধানের Doctrine of equality সমতা বিধানের বাধ্যবাধকতা তুলে ধরে বিশেষ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যায় না। যেটিকে বলে doctrine of positive discrimination। { অনুচ্ছেদ ২৮(৪) }। এটি মূলত পিছিয়ে পরা জাতির জন্য। তবে doctrine of positive discrimination প্রয়োগ করতে গিয়ে right to equality তথা সমতা বিধানের অধিকার যাতে লঙ্ঘন না হয় সে দিকেও খেয়াল করা উচিত। কিন্তু এখানে নারীদের বিশেষ সুবিধা দিতে গিয়ে প্রচলিত আইন ও আদালত ব্যবস্থার কোনো সমস্যা হয় নাই বরং মামলা জট কমে আরও সুবিধা হয়েছে এবং প্রচলিত আইন ও আদালত ব্যবস্থার উন্নয়ন হলে উপরে বর্ণিত কোনো মূলনীতির সমস্যা হবে না বরং সমান্তরাল ভাবে চলতে পারবে।

আবার পারিবারিক সম্পর্কে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে পারিবারিক আদালত আছে, যার অধীনে পাচ ধরনের দেউয়ানী প্রকৃতি ( civil nature) সংক্রান্ত সমস্যার বিচার ও প্রতিকার আছে। সেই আদালতে এখতিয়ার ও বিশেষ বিবেচনা সাপেক্ষে বৃদ্ধি করা যেতে পারে। কেননা নারী ও পুরুষের অনেক সমস্যা পারিবারিক কেন্দ্রীক হয়ে থাকে। আবার আছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, যেখানে সহিংসতা দমনের প্রয়োজনে পারিবারিক আদালত বা বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত তৈরি করা যেতে পারে। প্রচলিত আইন ও আদালত ব্যবস্থার পরিপূর্ণ প্রয়োগ করা প্রয়োজন। তখন অনেক অন্যায় ও অপরাধ দমন ও প্রতিরোধ ও প্রতিকার হবে।

তারপরে অপরাধে পরিসংখান, প্রয়োজনীয়তা, বর্তমানের অপরাধের যে সংজ্ঞা আছে তার দূর্বলতা বিবেচনা করে তখন বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া বর্তমানে যে ধরনের অপরাধ মূলক সংজ্ঞা আছে সেগুলো ও সংশোধন করে দূর্বলতা দূর করা যেতে পারে।

জিসান তাসফিক

শিক্ষানবীস আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতি                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

1

টানা বৃষ্টিতে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি, আরও বৃষ্টির

2

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

3

জুই আবাসন প্রকল্পের বেহাল দশা পরিদর্শনে এসিল্যান্ড

4

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

5

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

6

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

7

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

8

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

9

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

10

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

11

উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

12

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

13

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

14

১৪ লাখ টাকার স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর

15

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নো

16

রাতের বেলায় ঘটনা ঘটাইতে হবে যখন মন্ত্রীরা ঘুমায়, কেন বললেন ফ

17

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করীম

18

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

19

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

20