আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পবিত্র হজে আবাসন ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুমোদন



২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে আগত হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় নতুন বিধিমালা ও শ্রেণিবিন্যাসের মানদণ্ডের অনুমোদন দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত আবাসন স্থাপনাগুলোর সম্ভাব্য লঙ্ঘন ও অনিয়মের একটি তালিকাও অনুমোদন করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল আনসারি বলেন, নতুন পরিবর্তনের লক্ষ্য হলো নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো আরও শক্তিশালী করা, আবাসনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি বাড়ানো এবং হজযাত্রীদের গ্রহণের আগে সেগুলো নির্ধারিত মানদণ্ড পূরণ করছে কি না তা নিশ্চিত করা।

নতুন মানদণ্ডে পরিচালনাগত প্রস্তুতি, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মান, জরুরি ও প্রয়োজনীয় সেবার ধারাবাহিকতা এবং পরিচালনাসংক্রান্ত বিধি মেনে চলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যবস্থার উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল আবাসন নিশ্চিত করা।

নতুন মানদণ্ড অনুযায়ী, হজ মৌসুমে হজযাত্রীদের আবাসন সুবিধাগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে- ইকোনমি ও ফার্স্ট ক্লাস। প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড ও শর্ত প্রযোজ্য হবে।

নতুন বিধিমালায় আবাসন প্রতিষ্ঠানের সাধারণ ব্যবহার্য স্থান, অতিথিকক্ষ, অভ্যর্থনা এলাকা, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং অতিথিসেবার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পরিদর্শন ও তদারকির জন্য একাধিক ধাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স দেওয়ার আগে, আবাসন প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর আগে এবং কার্যক্রম চলাকালে নিয়মিত পরিদর্শন থাকবে।

মন্ত্রণালয় বলেছে, হজযাত্রীদের আতিথেয়তা দেওয়া শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ওপর প্রতিষ্ঠিত একটি যৌথ জাতীয় দায়িত্ব। নতুন মানদণ্ডের মাধ্যমে নিরাপদ ও সমৃদ্ধ আতিথেয়তার অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি হজযাত্রীদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারও প্রতিফলিত করবে।

২০২৭ সালের হজ মৌসুমের জন্য লাইসেন্স নিতে আগ্রহী আবাসনসেবা পরিচালনাকারীদের দ্রুত নতুন শর্ত পূরণের কাজ শুরু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

1

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

2

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

3

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

4

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

5

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

6

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

7

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

8

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জা

9

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

10

ভোলায় এসে পৌঁছালেন তথ্য মন্ত্রী পার্থ

11

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

12

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

13

মনপুরায় বসতঘরে হামলা, গর্ভবতীসহ কয়েকজনকে মারধরের অভিযোগ

14

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষম

15

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

16

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

17

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

18

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

19

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

20