আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসএসি পরীক্ষার্থীরা!



চ্যানেল ভোলা: টানা বৃষ্টিতে তলিয়েছে কুমিল্লা নগরী। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ বাসিন্দারাও। সোমবার (১৩ জুলাই) সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। সরকারি অফিসগামীরাও হাঁটু পানি মাড়িয়ে গেছেন কর্মস্থলে। সড়কে অকেজো হয়ে পড়েছে নানা পরিবহন। এ অবস্থায় নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকছে দেখা গেছে পরীক্ষার্থীদের।


নগরীর মনোহরপুরের কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রের ভেতর শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। অনেকে কোমর পানি দিয়ে গেছেন পরীক্ষা কেন্দ্রে।

মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী রাজিয়া সুলতানা বলেন, এমন প্রাকৃতিক দুর্যোগে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। এসময় অধিকাংশ পরীক্ষার্থীকে ভেজা কাপড়ে কেন্দ্রে যেতে দেখা যায়। ডুবে যাওয়া সড়কে কাউকে কাউকে পড়ে যেতেও দেখা গেছে। বর্ষায় পরীক্ষা নিয়ে অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

মেয়েকে কেন্দ্রে নিয়ে আসা জেসমিন আক্তার বলেন, কেন্দ্রে ঢোকার সময়ই ড্রেস ভিজে গেছে। এই অবস্থায় বসে পরীক্ষা দিয়ে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। শত শত শিক্ষার্থীর একই অবস্থা। পরীক্ষাটা স্থগিত করলে ভালোই হতো।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এ কেন্দ্রে আটটি কলেজের ২১শ’ পরীক্ষার্থী আছে। মাঠে পানি থাকলেও রুমের ভেতর পানি নেই। যেসব পরীক্ষার্থী একটু দেরিতে কেন্দ্রে এসেছে তাদের অতিরিক্ত সময় দিতে বোর্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ৬ জেলায় ভারী বর্ষণে কেন্দ্রের সামনে ও রাস্তায় জলাবদ্ধতা দেখা দিলেও কক্ষের ভেতর কোথাও পানি ঢোকেনি। যেসব পরীক্ষার্থী কিছুটা বিলম্বে কেন্দ্রে গেছে তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। আশা করি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, পরীক্ষা শুরুর আগ থেকে সরকারি কলেজ কেন্দ্রের সামনে এসেছি। এখনও আছি। সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের কাজ তদারকি করছি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

1

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

2

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

3

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না

4

বেসরকারি শিক্ষকদের বদলির কার্যক্রম চালু, আবেদন অনলাইনে

5

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

6

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

7

রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে চার বিএনপি নেতা

8

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

9

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

10

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

11

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

12

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

13

রাকসু থেকে ২৪ লাখ টাকা উত্তোলন আম্মারের, হিসাব নেই ১৮ লাখের

14

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

15

রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে

16

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

17

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

18

চরফ্যাশনের আলোচিত সেই ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল

19

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

20