আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই



চ্যানেল ভোলা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮০ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১৭ জন ডেঙ্গুরোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৫ হাজার ৬৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যান ১ হাজার ৭০৫ জন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

1

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

2

শেখ হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশ

3

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

4

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

5

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

6

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

7

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

8

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

9

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

10

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

11

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

12

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

13

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

14

ছাত্রকে গোসলের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে শিক্ষিকার কারাদণ্ড

15

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

16

অনুমোদিত পে-স্কেলে বেতন কেমন হবে, জানালেন তথ্য উপদেষ্টা

17

পবিত্র হজে আবাসন ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুমোদন

18

ব্রাজিল সমর্থকদের ছু/রিকা/ঘাতে আর্জেন্টিনা সমর্থক নি/হত

19

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

20