আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমির রেজিস্ট্রি খরচ ও সরকারি মূল্য কমানোর দাবিতে নলছিটিতে বিক্ষোভ

 

Brother IT Digital

জমি রেজিস্ট্রেশন ফি কমানো, হস্তান্তর করা জমির মূল্য নির্ধারণের জটিলতা দূর করা এবং মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য পুনর্মূল্যায়নের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার জমির মালিক, ক্রেতা ও বিক্রেতারা অংশ নেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নলছিটি-বরিশাল সড়কের খোজাখালি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।'

মানববন্ধনে বক্তারা বলেন, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সরকারি ফি বৃদ্ধি এবং মৌজাভিত্তিক জমির মূল্য বেশি নির্ধারণ করায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে জমি বিক্রি করে যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, তার চেয়ে দলিল রেজিস্ট্রেশনের খরচ বেশি হয়ে যাচ্ছে। এতে প্রয়োজনের সময় জমি কেনাবেচা করতে গিয়ে মানুষ সমস্যায় পড়ছেন।

a3774b79-603e-457a-96b8-906854ad5538

কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফেরদৌস খান। তিনি বলেন, সরকারি বিভিন্ন ফি ও মৌজাভিত্তিক জমির মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জমি কেনাবেচা ও রেজিস্ট্রেশন করতে পারছেন না। এতে নলছিটি উপজেলার বিভিন্ন মৌজায় জমি কেনাবেচা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেকে প্রয়োজনীয় জমি বিক্রি করেও সেই অর্থ দিয়ে প্রয়োজন মেটাতে পারছেন না।

ইঞ্জিনিয়ার বাবুল বলেন, সরকার নির্ধারিত জমির মূল্য অনেক ক্ষেত্রে বাস্তব বাজারমূল্যের তুলনায় বেশি। ফলে জমি রেজিস্ট্রেশনের সময় খরচও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে জমির প্রকৃত ক্রয়-বিক্রয়মূল্য ও রেজিস্ট্রেশন মূল্যের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে।

মো. আবজাল মৃধা বলেন, পৌর এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে উৎসে কর বাবদ প্রতি শতাংশে ১০ হাজার টাকা দিতে হচ্ছে। এই ব্যয় জমির ক্রেতাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পৌর এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও যৌক্তিকভাবে বিবেচনার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা জমি রেজিস্ট্রেশনের ব্যয় কমানো, মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ এবং জমি কেনাবেচায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

1

তথ্যমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির অভিনন্দন

2

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

3

কিশোর গ্যাং নির্মূলে থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুই

4

আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী

5

লালমোহনে ৯০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

6

ব্যাটারি চুরি করতে এসে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

7

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

8

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

9

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

10

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

11

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

12

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

13

ভোলার মেঘনায় নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজ ২০ ঘণ্টায়ও মেলেনি

14

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

15

প্রবাসে বসে কাঁদছে স্বামী ভোলায় ২ সন্তানকে রেখে পরকীয়া প্রেম

16

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

17

আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না

18

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

19

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

20