আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক



চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাদ্রাসা গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চোরাই একটি মোটরসাইকেলের অবস্থান জানতে পেরে সেটি উদ্ধারে মাদ্রাসা গলিতে যায় সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল। সেখানে মোটরসাইকেলটি কে এসে খুলছে, তা দেখতে পুলিশ কিছু সময় অপেক্ষা করে। একপর্যায়ে মনিরুল ইসলাম এসে মোটরসাইকেলটির তালা খোলার চেষ্টা করলে তাকে আটক করা হয়।



পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, পিস্তলটির গায়ে মেড ইন ইউএসএ লেখা রয়েছে।

আটক মনিরুল ইসলামের বাড়ি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন শান্তিনগর এলাকায় বলে জানা গেছে। উদ্ধার করা মোটরসাইকেলটি সুজুকি জিক্সার মডেলের। মোটরসাইকেলটির কোনো নম্বর প্লেট ছিল না।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলটি চোরাই কি না এবং অস্ত্রটি কোথা থেকে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

1

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

2

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

3

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

4

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

5

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

6

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

7

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

8

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ

9

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

10

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

11

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

12

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

13

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

14

শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন

15

২০২৭ সালের বইয়ে বড় পরিবর্তনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

16

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

17

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

18

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্প

19

৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

20