আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ে তালা

 

Brother IT Digital

দুলারহাট থানা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির জন্য নেওয়া টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন এক ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সদস্যরা। শনিবার সকাল থেকে বিদ্যালয়ে তালা ঝুলে থাকায় সব শ্রেণির পাঠদান বন্ধ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষক হিসেবে বিনা বেতনে দায়িত্ব পালন করে আসছেন মো. নাজিম। তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন নাজিম। তবে পরবর্তীতে ওই পদে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে শিক্ষক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভুক্তভোগী শিক্ষকের বি.পি.এড সনদ না থাকায় তাকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এ কারণে ক্ষতিপূরণ হিসেবে তাকে ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য তিন মাস সময় নির্ধারণ করা হয়েছিল।

ভুক্তভোগী পরিবারের দাবি, নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বর পার হয়ে গেলেও টাকা পরিশোধ করা হয়নি। এমনকি প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে রাখায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। পরে নিরুপায় হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন তারা।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ কবির বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া কোনো সমাধান হতে পারে না। টাকা লেনদেনের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সঙ্গে যুক্ত অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি

1

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

2

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

3

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

4

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

5

মহারাষ্ট্রে হোটেলে দেহব্যবসার সন্ধান, উদ্ধার টেলিভিশন অভিনেত

6

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

7

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

8

দৌলতখানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

9

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

10

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

11

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

12

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

13

ভোলায় ভাইরাল হওয়া সেই অসুস্থ চিকিৎসক পেলেন সম্মাননা

14

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

15

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

16

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার, জুলাই থেকে কার্যকরের প্র

17

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

18

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

19

দক্ষিণ আইচায় পরপর ৪ ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ১

20