আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে কাঁদছে বাবা-মা



ইব্রাহিম আকতার আকাশ: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানা এলাকার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালাম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাসেল ওই এলাকার আবুল কালাম মিয়ার একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে ফ্লোরিংয়ের কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ চ্যানেল ভোলাকে জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছিল।

মৃত রাসেলের বাবা আবুল কালাম বলেন, “বাসায় কাজ চলাকালে আমার ছেলে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমার চার মেয়ে ও একমাত্র ছেলে। অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছি। এ বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফলের অপেক্ষায় ছিলাম। খুবই মেধাবী ছিল। তাকে নিয়েই আমার সব স্বপ্ন ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে আমি আজ নিঃস্ব হয়ে গেলাম।”

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী চ্যানেল ভোলাকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

1

বিএনপির গদি মোটা হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

2

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

3

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

4

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

5

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

6

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

7

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

8

এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে

9

ভোলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেল স্বাধীন যুব উন্নয

10

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

11

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

12

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

13

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

14

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

15

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

16

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রাতযাপন, আইফোন উপহার

17

৫৩ বছরে নয়টি পে-স্কেল, বর্তমানের সঙ্গে বেতনের পার্থক্য

18

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

19

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

20