আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল



গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

মিছিল শেষে সমাবেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে। ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।’

তিনি বলেন, ‘যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে।’

এসময় অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

সেলিম উদ্দিন বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়। দেশের মানুষ যখন বিদ্যুৎ সংকটে অন্ধকারে রয়েছে, তখন ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের মতো কোনো সিদ্ধান্ত সাধারণ মানুষ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দলটি কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।’

মিছিলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

1

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

2

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

3

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

4

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

5

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

6

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

7

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

8

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

9

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

10

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

11

দেশের পোলট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োট

12

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মা

13

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

14

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

15

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

16

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

17

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

18

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

19

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

20