আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর মেজবা আটক



ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০০ গ্রাম গাঁজাসহ মেজবা উদ্দিন ওরফে মেজবা হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি এলাকায় ‘মেজবা বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত ২৫ আগস্ট দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গজারিয়া বাজার এলাকায় নাজেব আলী হাওলাদার বাড়িতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় মেজবা উদ্দিনকে আটক করা হয়। তিনি মৃত নূর আফতাফ হাওলাদারের ছেলে।

কোস্ট গার্ড জানায়, অভিযানে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি হাতবোমা, একটি চায়নিজ কুড়াল ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

পরে ২৬ আগস্ট আটক মেজবা উদ্দিনকে ভোলা সদর থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, কোস্ট গার্ড মেজবাহ উদ্দিন নামের এক ব্যক্তিকে মাদক,  দেশীয় অস্ত্র ও  হাতবোমা সহ আটক করে থানায় হস্তান্তর করে। আর ২৭ আগস্ট তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মেজবা উদ্দিন তার অনুসারীদের নিয়ে এলাকায় সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও হামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তার বাহিনীর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ  বলেও দাবি স্থানীয়দের।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

1

প্রধানমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় না গিয়ে গেলেন বরিশাল: না

2

নেপালে বন্যা: এক বাড়ি থেকে মিলল ২৪ মরদেহ

3

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

4

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা ছাত্রদলের

5

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

6

বিএনপির গদি মোটা হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

7

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

8

ফের বিয়ের পিঁড়িতে আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

9

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

10

‘আমি নাই স্যার’, প্রকাশ্যে এলো হারুন-কাদেরের ফোনকল

11

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

12

‘পিংক বাস’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বর্ষা

13

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

14

আইপিএলের মালিকানার যে দলে যোগ দিলেন মোস্তাফিজ

15

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

16

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

17

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

18

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

19

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

20