আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক যুবক আটক



চ্যানেল ভোলা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সুমন ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত এবং তিনি কসবা উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।

রোববার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘উপকূল এক্সপ্রেস’ এর ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে সুমন স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় রেলস্টেশন এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

1

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

2

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

3

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

4

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

5

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

6

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

7

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

8

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

9

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

10

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

11

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

12

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

13

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

14

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

15

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

16

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

17

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

18

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

19

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

20