আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার



সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাসহ (মাল্টিপল-এন্ট্রি) ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনা ও ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (১৪ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনে অনুমতি নিতে হবে।

জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদজুড়ে সৌদিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন ।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, অনুমতিপত্রে উল্লেখ করা ওমরাহের তারিখের সঙ্গে অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের মিল থাকা আবশ্যক। সেবা প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের প্রথমে নুসুকে সেবা প্যাকেজ কিনে ভিসার জন্য আবেদন করতে হবে এবং সব যোগ্যতা যাচাই পর্ব শেষ করেই বিমানে চড়তে হবে।

সৌদিতে প্রবেশ এবং প্রস্থানকালে যাত্রীদের অবস্থান সম্পর্কিত তথ্য নথিভুক্ত করা হবে, যাতে তিনি অনুমোদিত ৯০ দিনের কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে তা হিসাব করা যায়। মন্ত্রণালয়ের এই নির্দেশনার মূল বার্তা হলো, এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ওমরাহ ভিসা থাকা সত্ত্বেও প্রতিবার নতুন করে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে পা রাখার আগে আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং ও অনুমতি নেওয়ার নিয়ম মানতেই হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল টিফিনে ব্লেড পাওয়ার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

1

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

2

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

3

অনুমোদিত পে-স্কেলে বেতন কেমন হবে, জানালেন তথ্য উপদেষ্টা

4

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

5

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

6

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

7

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

8

এবার ‘বিয়ে বহির্ভূত প্রেমে’র অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

9

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

10

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

11

চরফ্যাশনে পুকুরের দখল নিয়ে উত্তেজনা, হামলার অভিযোগে আহত ৩

12

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, ভিডিও ভ

13

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

14

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

15

হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন

16

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

17

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

18

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

19

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

20