আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির গাড়ি থেকে ৫ লাখ টাকা ও যন্ত্রপাতি লুটের অভিযোগ



হবিগঞ্জে হামলার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়ি থেকে ৫ লাখ টাকা ও প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন যন্ত্রপাতি লুটের অভিযোগ করা হয়েছে। এজাহারে ভাঙচুর করা গাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

বুধবার রাতে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের কাছে হাতে লেখা এজাহার জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। এজাহারের বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে করা হয়েছে আসামি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় তারা মৌলভীবাজারে চলে যান।

নাসীরুদ্দীন পাটোয়ারীর ভাষ্য, হামলাকারীরা ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার যন্ত্রপাতি এবং গাড়িতে থাকা ৫ লাখ টাকা নিয়ে গেছে। এছাড়া প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি দাবি করেন, হামলার ঘটনাটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।

তিনি আরও জানান, এজাহারে হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে দাবি করা হয়েছে, আসামিরা সরকারদলীয় হুইপ জি কে গউছের অনুসারী এবং আহতদের হাসপাতালে নেওয়ার পথেও হামলায় অংশ নেয়।

মঙ্গলবার মৌলভীবাজারে চলে গেলেও সেখানকার কর্মসূচি স্থগিত করে বুধবার হামলার প্রতিবাদে আবারও হবিগঞ্জে কর্মসূচি দেয় এনসিপি। একই দিনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ পরিস্থিতিতে বুধবার বিকেলে হবিগঞ্জে প্রবেশের সময় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে কয়েকশ পুলিশ সদস্য সেখানে অবস্থান নেন। রাত ৮টা পর্যন্ত ব্যারিকেড অপসারণকে কেন্দ্র করে ধস্তাধস্তির পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।

এ সময় ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উপমুখ্য সংগঠক মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় নেতারা। পরে তারা ঘটনাস্থলের পাশের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এজাহার জমা দিয়ে মৌলভীবাজারে ফিরে যান।

মৌলভীবাজারে ফেরার পথে নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, ‘আমরা দেখব প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচার করার সদিচ্ছা আছে কি না। এটি একটি টেস্ট কেস। আশা করি পরীক্ষায় পাস করবেন তিনি।’

হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সারজিস আলম দাবি করে বলেন, হামলায় একজন কর্মীর একটি চোখ নষ্ট হয়েছে, জেলা এনসিপির নেতা মুবিনের হাত ভেঙেছে এবং তিনি নিজেও আঙুলে আঘাত পেয়েছেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

1

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

2

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

3

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: স

4

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

5

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

6

গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধ

7

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

8

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

9

খামেনির বিদায় অনুষ্ঠানে স্পিকারের সামনে বাংলাদেশকে উদ্দেশ্য

10

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

11

নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা

12

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

13

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

14

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

15

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

16

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

17

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

18

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

19

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

20