আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ



জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জুন বুধবার দক্ষিণ আইচা বাজারে চরমানিকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি দক্ষিণ আইচা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে গোপনে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তারা এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচি শেষে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম খন্দকার, ফারুক মাস্টার এবং সিরাজুল ইসলাম সবুজ খান। বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যেকোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শি

1

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

2

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

3

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

4

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

5

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্প

6

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

7

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

8

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

9

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

10

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

11

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

12

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

14

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

15

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

16

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

17

সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

18

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

19

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

20