আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

 

Brother IT Digital

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত আট জন আহত হয়েছে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছে। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছে।

ব্রাজিল
হেরে যাওয়ায় তখন আর্জেন্টিনার সমর্থক হাবিব ও তার সঙ্গের লোকজন আনন্দ উল্লাস করে। এতে ব্রাজিলের সমর্থক অপূর্ব ও তার লোকজন বিষয়টি মনে পুষে রাখে। সোমবার আর্জেন্টিনা হেরে যাওয়ায় অপূর্ব ও তার লোকজনও আনন্দ উল্লাস করে। এতে হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়।

এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় এবং নারীসহ কয়েকজনকে মারধর করে। এরপর যাওয়ার সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটনায়। তখন আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের বেশ কয়জন সমর্থকদের মারধর করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সবাই কিশোর বয়সের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় গ্রুপের লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা করেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় গ্রুপের লোকজন পালিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

1

১১ বছরের ছোট ক্রিকেটারের সাথে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর

2

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

3

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

4

পাঁচ বছরেও শেষ হয়নি মনপুরা ডাকঘরের ভবন নির্মাণকাজ

5

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

6

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

7

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

8

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

9

মরণফাঁদে দুলারহাট-হাজিরহাট মহাসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

10

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

11

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

12

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

13

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

14

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

15

নবম পে স্কেল নিয়ে সুখবর, মিলল নতুন তথ্য

16

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

17

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

18

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

19

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরে ১৩ সমঝোতা স্মারক

20