আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টে দলীয় সমালোচনা করে পদ হারালেন চরফ্যাশনের ছাত্রদল নেতা



মো. সবুজ/সিহাব: ভোলার চরফ্যাশনে দলীয় কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর পদ হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাইন মঞ্জু।

মঙ্গলবার (২৫ আগস্ট) চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফ ফরাজী ও সদস্যসচিব কাজী অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে হাসনাইন মঞ্জুকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে উপজেলা বিএনপি ও দলীয় কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমালোচনা করে একটি পোস্ট দেন হাসনাইন মঞ্জু। ওই পোস্টে দলীয় নেতাকর্মীদের মধ্যে বৈষম্য, নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফেসবুক পোস্টের পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে পদ হারানোর পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অঝোরে কাঁদতে দেখা যায় হাসনাইন মঞ্জুকে। আবেগঘন পোস্টে দুঃসময়ে দলের জন্য তার ত্যাগ, হামলা ও মামলার বিষয়গুলো তুলে ধরেন তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

1

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

2

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

3

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

4

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

5

ভোলায় স্বপ্নীল সমাজ সেবা সংগঠনের নতুন কমিটি ঘোষণা

6

এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে

7

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দ

8

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

9

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

10

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

11

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

12

বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা

13

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

14

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

15

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

16

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

17

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

18

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

19

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

20