আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

 

Brother IT Digital

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন অভিযোগ করেছেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করার পর ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে নামতে পারে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের সাথে সরকার যে আচরণ করছে, তা আওয়ামীলীগও করেনি বলে মন্তব্য করেছে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামীলীগকে সাথে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।

তিনি বলেন, সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামীলীগসহ নামবে জামায়াত! তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪ এর গণঅভ্যুত্থানে ১৪০০ এর অধিক শহীদ, ৩০০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না!

স্ট্যাটাসে তিনি লেখেন, আসলেই তো এর থেকে বেশি রক্ত ৭১ এর ঝরিয়েছে জামায়াত! আর এজন্য জামায়াতের তুলনায় আওয়ামীলীগের অপরাধ লঘুই বলা যায়! তা নাহলে ২৪ এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের উপর দমন করে নি, একথা বলে কিভাবে? সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামীলীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সাথে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? প্রতিদান স্বরুপ আওয়ামী লীগের অপরাধকে নরমালাইজ করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছে।

শেষে তিনি বলেন, আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে নাহিদ ইসলাম! ইনকিলাব জিন্দাবাদ!                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

1

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

2

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

3

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

4

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

5

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদে

6

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বিসিআরএসের অভিনন্দন

7

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

8

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

9

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

10

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

11

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

12

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

13

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

14

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

15

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

16

বোরহানউদ্দিনে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

17

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

18

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

19

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

20