আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার



চ্যানেল ভোলা: খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় মো. রনি নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. রনি জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই।

এদিকে, ঘটনার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পেট্রল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জাহিদ হাসান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক কর্মীরা জড়িত।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, পেট্রল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আগুন দিয়ে নাশকতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। ঘটনার পর কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

1

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

2

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

3

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

4

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

5

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

6

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

7

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

8

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

9

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

10

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

11

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

12

নেপালে বন্যা: এক বাড়ি থেকে মিলল ২৪ মরদেহ

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

14

দেড় যুগেও সংস্কার হয়নি হাজারীগঞ্জের সড়ক, দুর্ভোগে কয়েক হাজার

15

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের

16

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

17

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

18

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

19

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

20