আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আস্থাই সবচেয়ে বড়, নতুন দায়িত্ব পেয়ে হুমায়ুন কবির

 

Brother IT Digital

নতুন দায়িত্বকে ক্ষমতার পদ হিসেবে নয়, দেশের মানুষের জন্য কাজ করার আরও একটি সুযোগ হিসেবে দেখছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে আস্থা রেখেছেন, সেটিই তার কাছে সবচেয়ে বড় বিষয়। সরকারপ্রধান যে দায়িত্ব দেবেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই তার লক্ষ্য।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‌‘আমরা দুই-তৃতীয়াংশ ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। সরকার গঠনের পর ইনশাআল্লাহ আমরা আজকে ছয় মাসে একটা বেশ ভালো জায়গায় আছি। আমাদের কমিটমেন্ট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে যেখানে আছি, আমরা তা পালন করছি।’

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আজকে আপনারা দেখছেন, নতুন দলের নতুনভাবে আরেকটা অ্যাসাইনমেন্ট আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। আমার কার্যক্রমের ওপর উনি আস্থা রেখেছেন। আমি গর্ব করি যে আবারও সুযোগ পেয়েছি। আরেকটা সুযোগ পেয়েছি দেশের জন্য কাজ করার।’

হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে যে দায়িত্ব দেবেন, ওইটাই যথেষ্ট। প্রধানমন্ত্রীর আস্থা, প্রধানমন্ত্রীর যে ডেলিগেশন, উনার আস্থা যেখানে আমার ওপর যদি থাকে, যেখানেই দেবেন, এখানেই সুবিধা।’

দীর্ঘদিন নেতৃত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রায় ১৫ বছর আমি আমার লিডারের অ্যাডভাইজার ছিলাম। অ্যাডভাইজার করলেও আছি, না করলেও আছি—এখানে কোনো অসুবিধা নেই।’

নতুন দায়িত্বকে ‘নির্বাহী দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘এটা এক্সিকিউটিভ দায়িত্ব। আপনারা আমার অভিজ্ঞতা তো অবশ্যই জানেন। আমি নিয়মিত প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি। আমরা অনেক সিদ্ধান্ত যৌথভাবে নিই।’

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ডে-টু-ডে কার্যক্রম দেশের ফরেন পলিসিকে, প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কোনো ফ্র্যাগমেন্টেড গভর্নমেন্ট নেই। আমরা জয়েন্ট ওয়েতে কাজ করি—প্রধানমন্ত্রীর অফিস, ফরেন মিনিস্ট্রি এবং অন্যান্য মন্ত্রণালয় খুব ক্লোজলি কাজ করে।’

নতুন দায়িত্ব ও পদকে আল্লাহর দেওয়া সুযোগ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘এগুলো সব হচ্ছে আল্লাহর দেওয়া দান। এগুলো নিয়ে কোনো অহংকার নেই। ফ্লাগ আজকে দিছে মাঝপথে আবার চলেও যেতে পারে। কিন্তু আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনি দেশের জন্য কী করেন, দেশের জন্য আপনার কমিটমেন্ট—এটাই গুরুত্বপূর্ণ।’

দেশের স্বার্থে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘দেশের মানুষের প্রতি একটা লয়্যালটি দিয়ে দেশের ব্যাপারে কোথাও যেন ডোন্ট কম্প্রোমাইজ করি। ইনশাআল্লাহ, এই দোয়া করবেন যাতে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ না করি।’

তিনি আরও বলেন, দেশের মানুষের সমর্থন থাকলে আন্তর্জাতিক পর্যায়েও দেশের স্বার্থ আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব গণ্ডগোলের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লির হাতে: গোলাম পরওয

1

ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

2

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

3

তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো মিরাজের পাশে স্পিক

4

রাষ্ট্রপতির নির্দেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

5

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা

6

তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এল

7

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

8

‘আমি নাই স্যার’, প্রকাশ্যে এলো হারুন-কাদেরের ফোনকল

9

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

10

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

11

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

12

আগামীকাল ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

13

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

14

লালমোহনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে গিয়াস উদ্দিনের মতবিনিময়

15

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

16

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

17

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

18

বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্

19

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

20