আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে

 

Brother IT Digital

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নিয়েও আলোচনা চলছে। ছোট আকারের ও ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফরকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।

রূপপুর প্রকল্প সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে লিখাচেভ বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ পাওয়ার এই প্রত্যাশা প্রকল্পটি সম্প্রসারণের আকাঙ্ক্ষাও তৈরি করেছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের।’

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ধারণা ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।’

চলতি বছরের ২৮ এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু করে রোসাটমের প্রকৌশল বিভাগ। রোসাটমের তথ্য অনুযায়ী, প্রকল্পটির সাধারণ ঠিকাদার ও নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে তারা এ কার্যক্রম শুরু করে। এটি ইউনিটটির চালুকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।

২০১১ সালে স্বাক্ষরিত আন্তসরকারি চুক্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রোসাটম। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। তবে বাংলাদেশে এখনো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। কেন্দ্রটির প্রথম ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হবে।

এর আগে লিখাচেভ জানিয়েছিলেন, ২০২৭ সালে রূপপুরের দ্বিতীয় ইউনিটে স্টার্টআপ বা চালুকরণ কার্যক্রম শুরুর প্রত্যাশা করছে রোসাটম।

এদিকে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের সম্ভাব্য বিকল্প হিসেবেও রোসাটমের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। লিখাচেভ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সংস্থাটির অন্যান্য প্রস্তাব সম্পর্কেও জানতে চেয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রী আমাদের অন্যান্য সম্ভাব্য প্রস্তাব সম্পর্কেও জানতে চেয়েছেন। এর মধ্যে রয়েছে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। অন্যান্য দেশের জন্য রোসাটমের সমন্বিত প্রস্তাবের মধ্যেও এসব প্রযুক্তি রয়েছে।’                                                                        


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

1

দুই দিনে ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

2

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল, জানালেন মা

3

কাটল প্রি-পেইড মিটার রিচার্জের জটিলতা, ওজোপাডিকোর দুঃখ প্রকা

4

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

5

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

6

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

7

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

8

রাকসু থেকে ২৪ লাখ টাকা উত্তোলন আম্মারের, হিসাব নেই ১৮ লাখের

9

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

10

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

11

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

12

যে কারণে গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দে

13

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

14

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সম

15

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

16

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

17

লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

18

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

19

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

20