আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে হোটেলে দেহব্যবসার সন্ধান, উদ্ধার টেলিভিশন অভিনেত্রী

 

Brother IT Digital

ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে মানব পাচার ও দেহব্যবসার অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তবস্সুম ওরফে সোনিয়া উমর কুরেশি (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে। পুলিশের অভিযোগ, বিনোদনজগতের সঙ্গে যুক্ত নারীদের জোর করে দেহব্যবসায় নামানোর সঙ্গে জড়িত এই চক্র।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর গত ৮ অক্টোবর ঠাণের মীরা-ভয়ন্দর রোডের একটি হোটেলে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে পুলিশের এক সদস্য ক্রেতার ছদ্মবেশে হোটেলে যান। পরে অর্থ লেনদেনের সময় অভিযান চালিয়ে তাবস্সুমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া অভিনেত্রী হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেন। উদ্ধারের পর তাকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কীভাবে তিনি ওই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পুলিশের অভিযোগ, তাবস্সুম ও তার এক পুরুষ সহযোগী বিনোদনজগতের নারীদের লক্ষ্য করতেন। টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ ও ফটোশুটে কাজ করা নারীদের জোর করে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুরুষ সহযোগী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ের সুরগুজা জেলার বাসিন্দা তবস্সুম মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ধারা এবং অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

1

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

2

১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতু

3

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

4

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

5

মিষ্টিতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি কনটেন্ট ক্রিয়েট

6

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গ

7

৫৩ বছরে নয়টি পে-স্কেল, বর্তমানের সঙ্গে বেতনের পার্থক্য

8

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

9

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

10

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

11

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

12

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

13

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

14

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

15

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

16

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

17

আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা

18

টানা বৃষ্টিতে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি, আরও বৃষ্টির

19

মনপুরায় গরমে স্বস্তি দিতে সেবাপ্রার্থীদের ঠান্ডা পানি দিলেন

20