আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...



চ্যানেল ভোলা: মাঝ আকাশে বিমানের একটি জানালা খুলে যাওয়ায় প্রায় বাইরে ছিটকে পড়েছিলেন এক যাত্রী। তবে সিটবেল্ট বাঁধা থাকায় তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিস থেকে জার্মানিগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে মাঝ আকাশে একটি জানালা খুলে যাওয়ায় এক ব্যক্তি প্রায় বিমান থেকে বাইরে ছিটকে পড়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, সিটবেল্ট না খোলায় ওই যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে অন্য যাত্রীরা তাকে ভেতরে টেনে আনতে সক্ষম হন।

দুর্ঘটনাকবলিত ওই যাত্রী সার্বিয়ার একজন পর্যটক। তিনি গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিঙ্গেনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানে হঠাৎ বিকট শব্দ ও চিৎকারে যাত্রীরা জেগে ওঠেন। এরপর ওই যাত্রীকে জানালার বাইরে মাথা ও কাঁধ বের হয়ে থাকা অবস্থায় দেখা যায়।

বিমানের এক যাত্রী জানান, ‘আমরা বেশিরভাগই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ টায়ার ফেটে যাওয়ার মতো বিকট একটি শব্দ হয়।’

তিনি বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম যে কেবিনের বায়ুচাপ কমে গেছে। চারদিকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল, কেউ হয়তো ভুল করে জরুরি দরজাটি খুলে দিয়েছে।’

ওই যাত্রী আরও বলেন, ‘এ সময় বিমানের অক্সিজেন মাস্কগুলো নিচে নেমে আসে এবং তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। একজন যাত্রীর মাথা ও কাঁধ জানালার বাইরে ছিল। সৌভাগ্যবশত তিনি সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন।’

তিনি আরও বলেন, ‘লোকটির কাছাকাছি থাকা অন্য যাত্রীরা তাকে টেনে তুলতে সাহায্য করেছিলেন।’

গ্রিক গণমাধ্যম জানিয়েছে, বিমানটির একটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া ধ্বংসাবশেষের একটি টুকরোর আঘাতে জানালাটি ভেঙে গিয়েছিল। উত্তর মেসিডোনিয়ার আকাশে এ ঘটনা ঘটে।

রায়ানএয়ার এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পর ফ্লাইটটির একটি জানালা খুলে যাওয়ায় সেটি থেসালোনিকিতে ফিরে আসে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীরা টার্মিনালে ফিরে যান।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অবতরণের পর যাত্রীদের মেমিঙ্গেনে নিয়ে যাওয়ার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

1

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

2

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

3

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান

4

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

5

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

6

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

7

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

8

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

9

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

10

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

11

মাতা-পিতার ভরণ-পোষণ না করলে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

12

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

13

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্

14

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

15

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা

16

বুধবার বন্ধ থাকবে সব ব্যাংকে লেনদেন

17

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

18

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

19

চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে

20