আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

 

Brother IT Digital

ধর্ষণের মতো অত্যন্ত গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী এবং সেই সুবাদেই তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, অর্ঘ্য মুখার্জি তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন। এরপর সেখানে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।



এদিকে নিজের ব্যক্তিগত সহকারীর এমন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

শ্রাবন্তী বলেন, ‘আমি ভাবতেও পারছি না যে এমন কোনো ঘটনা ঘটতে পারে। একজন নারী হিসেবে আমি চাই, যদি ও (অর্ঘ্য) সত্যিই এই অপরাধ করে থাকে, তবে যেন তার কঠিনতম শাস্তি হয়। আইনের ওপর আমার পূর্ণ ভরসা রয়েছে।’

অভিনেত্রী আরও স্পষ্ট করেন যে, ওই যুবককে তিনি ব্যক্তিগতভাবে সরাসরি নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে অর্ঘ্য তার সহকারী হিসেবে কাজ করছিলেন এবং পুরো ঘটনাটি সম্পর্কে তিনি সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান

1

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

2

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

3

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

4

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

5

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

6

ইউটিউবকে টেক্কা দিচ্ছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলি

7

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

8

নতুন পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

9

দক্ষিণ আইচায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবার

10

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, ধ্বংসস্তূপেই চলবে চিকি

11

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

12

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় ফের চুরি

13

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

14

পে-স্কেলের প্রজ্ঞাপন হতে পারে আজই, বেতন নিয়ে যা জানা গেল

15

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

16

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

17

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

18

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

19

ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ল

20