আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নিজ ছেলের বিরুদ্ধে, যিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার কলবাড়ি গ্রামে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী ৭২ বছর বয়সী আনোয়ারা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার বড় ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণা বিভিন্ন বিষয় নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন।

শুক্রবার রাতে পারিবারিক একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে মনিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার মুখে সজোরে লাথি মারেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর ছোট ছেলে আফতাবুজ্জামান জানান, তার বড় ভাই অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। শুক্রবারের এই বর্বরোচিত হামলার পর পরিবারের অন্য সদস্যরা আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শুক্রবার রাতেই তিনি বাদী হয়ে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত মনিরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইনের চোখে সবাই সমান; তাই কারও সামাজিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।                                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন

1

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল

2

টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

3

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

4

দেশের সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা

5

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

6

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

7

সাবেক সঙ্গীর প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

8

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

9

সম্পর্কোন্নয়নে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে দিল্লির: জাহেদ উর

10

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

11

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

12

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

13

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

14

লালমোহনে দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

15

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

16

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

17

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছাত্র

18

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা

19

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

20