আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মনি আক্তার (৪০) নামে এক মা আত্মহত্যার চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো আরাফাত (৪) ও মায়শা (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টেপিরবাড়ী এলাকার একটি আবাসিক কলোনিতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও অভাব-অনটন চলছিল। বৃহস্পতিবার বিকেলেও স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর তিনি দুই সন্তানকে কীটনাশক পান করানোর পাশাপাশি নিজেও তা পান করেন। পরে তাদের অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে শিশু দুটির অবস্থার অবনতি হলে তাদের মনি আক্তারের সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক আরাফাত ও মায়শাকে মৃত ঘোষণা করেন। মনি আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন মালাকার জানান, তিনজনই বিষপানে আক্রান্ত হয়েছিলেন। শিশু দুটিকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। মনি আক্তারও সেখানে চিকিৎসাধীন আছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

1

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি, বা

2

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

3

এক বছরে ২ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে এপিবিএন-৮

4

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

5

নারী নির্যাতন মামলায় চরফ্যাশনের সেই নূরনবীর জামিন নামঞ্জুর,

6

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

7

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

8

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

9

ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফিমেল জিমনেশিয়াম

10

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

11

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

12

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

13

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

14

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

15

দুই দিনে ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

16

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্

17

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

18

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

19

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

20