আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ



চ্যানেল নিউজ: ভোলার লালমোহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার আলম সুপার মার্কেট-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে একটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে সংশ্লিষ্ট মালিকপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত পলিথিন পরবর্তীতে ধ্বংসের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশের ক্ষতি রোধ এবং নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

1

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণ

2

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

3

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

4

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

5

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

6

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

7

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

8

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

9

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

10

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

11

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএন

12

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

13

শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার যেসব এলাকায়

14

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

15

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশে

16

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

17

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

18

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

19

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

20