আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হাজারো মানুষ



মো. মেহেদী হাসান, মনপুরা (ভোলা): টানা বর্ষণ থেমে গেলেও ভোলার মনপুরা উপজেলার মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। জলাবদ্ধতার নবম দিনেও উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, উঠান ফসলি জমি পানির নিচে থাকায় কৃষক, শ্রমজীবী, শিশু, বৃদ্ধ শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাল দখল করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের দাবি, এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়; বরং মানুষের সৃষ্টি করা একটি কৃত্রিম সংকট।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণের ফলে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের পুকুর। এতে কৃষক মৎস্যচাষীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, অবৈধভাবে খাল দখলের বিষয়ে তারা গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক লিখিত আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগের পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সময়মতো খালগুলো দখলমুক্ত করা হলে বর্তমান পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, আজ প্রায় নয় দিন ধরে আমরা পানিবন্দি। আমাদের বাড়িঘর, পুকুর ফসলি জমি পানির নিচে। আমরা নিঃস্ব হয়ে গেছি।

আরেক বাসিন্দার অভিযোগ, জলাবদ্ধতার নবম দিনেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে আসেননি।

সবচেয়ে হৃদয়বিদারক চিত্র তুলে ধরে এক অসহায় ব্যক্তি বলেন, নয় দিন ধরে আমার চুলায় আগুন জ্বলেনি। এই কয়েক দিনে ঠিকমতো খাবারও জোটেনি। ঘর থেকে বের হওয়ারও উপায় নেই। এখন পর্যন্ত সরকারি কোনো খাদ্য সহায়তা পাইনি।

জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না। রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ এবং স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে স্থানীয়দের অভিযোগের বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অবৈধভাবে দখল হওয়া খাল দ্রুত উদ্ধার, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং পানিবন্দি পরিবারের জন্য জরুরি খাদ্য ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের হার সইতে না পেরে হাসপাতালে ভক্ত

1

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

2

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

3

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন

4

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নো

5

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

6

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

7

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

8

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

9

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষা

10

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

11

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

12

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

13

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্

14

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

15

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

16

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর ম

17

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

18

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

19

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

20