আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

Brother IT Digital

মো. মামুন হাজী , লালমোহন : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ভোলার লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার সংলগ্ন ডাকাতিয়া খালপাড় ও কালিরট্যাক বাজার সংলগ্ন এলাকায় খাল পুনঃখনন কাজ সম্পন্ন হওয়ার পর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ জাফর ইকবাল এবং লালমোহন প্রেস ক্লাব সভাপতি মোঃ সোহেল আজিজ (শাহীন)।
এসময় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খালপাড়ে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

1

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

2

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

3

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

4

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

5

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

6

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

7

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

8

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

9

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

10

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

11

ভারত থেকে সৈয়দপুরে এলো ১৮টি রেলকোচের প্রথম চালান

12

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

13

মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ,

14

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

15

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

16

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস

17

খুলনায় শিক্ষকের মারধরে গুরুতর আহত শিশু, মস্তিষ্কে রক্ত জমাট

18

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে

19

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

20