আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি:ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের ওপর হামলা করে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ছয় জলদস্যুকে আটক করেছে জেলেরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকার পূর্ব পাশে মেঘনায় মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—জাহিদুল ইসলাম (৩৪), আনিস মুন্সী (৩৪), মো. শাহীন (২৭), সায়েম গাজী (২৪), নাঈম হোসেন (২৪) ও রিয়াজ ফকির (৩১)। তাদের মধ্যে প্রথম পাঁচজনের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে। অপরজন রিয়াজ ফকিরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরগাছিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে।

জেলেদের সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শফি উল্লাহ মাঝির নৌকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জলদস্যুরা। এ সময় তারা জেলে নৌকাটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরে আশপাশে মাছ শিকার করা আরও ১০টি জেলে নৌকা একত্রিত হয়ে জলদস্যুদের নৌকাকে ধাওয়া করে। একপর্যায়ে জেলেরা ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

জেলেরা জানান, পরিস্থিতি বেগতিক দেখে জলদস্যুরা কয়েকটি বড় রামদা মেঘনায় ফেলে দেয়।

পুলিশ জানায়, আটক জলদস্যুদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা থেকে দুটি চাপাতি, তিনটি দা, একটি ছোরা, দুটি লোহার পাইপ, একটি খালি মদের বোতল ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে আটক ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রসহ আটক ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মানববন্ধন ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি ম

1

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

2

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ

3

বিদ্যুৎ সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

4

ভোলায় ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

5

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শ

6

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

7

গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হলে যা করবেন

8

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

9

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

10

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে:

11

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

12

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

13

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

14

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

15

দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

16

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দল

17

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

18

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

19

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

20