আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধরের অভিযোগ

 

Brother IT Digital

মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় মসজিদের উন্নয়নকাজের হিসাব নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে আবদুস জাহের (৪০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে মসজিদের ভেতরে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক ও স্থানীয়দের মধ্যে তীব্র  ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বেড়িবাঁধসংলগ্ন একটি মসজিদে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক আবদুস জাহের উপজেলার ৪১ নম্বর দক্ষিণ রহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। তিনি রহমানপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির সভাপতি শাহে আলম উন্নয়নকাজের ব্যয়ের হিসাব উপস্থাপন করছিলেন। এ সময় কাজের পরিমাণ ও ব্যয় নিয়ে প্রশ্ন করেন অন্য মুসল্লীরা। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষক আবদুস জাহের ও তাঁর দুই ছেলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি রক্তাক্ত হন এবং তাঁর পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায়।

শিক্ষক আবদুস জাহের অভিযোগ করেন, স্থানীয় বিল্লাল হোসেনের নেতৃত্বে কয়েকজন মুসল্লী মসজিদের ভেরতে তাঁদের ওপর চড়া হন এবং হামলা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মসজিদ কমিটির সভাপতি শাহে আলম বলেন, জাহের মাস্টার মসজিদের নিয়মিত মুসল্লি। মসজিদের উন্নয়নকাজের হিসাব দেওয়ার সময় কয়েকজন মুসল্লীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে তারা শিক্ষকের উপর হামলা করেন। যা মোটেও কাম্য ছিলো না, এ ঘটনায় আমরা লজ্জিত ও অনুতপ্ত।

মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, "শিক্ষকের ওপর হামলার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব বলেন, "লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

1

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

2

সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

3

মওদুদী না জিন্নাহ, জামায়াতের রাজনৈতিক পিতা কে: প্রশ্ন রাশেদ

4

টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে মিলল ভিন্ন তথ্য, শিক্ষিকা বরখাস

5

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

6

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

7

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

8

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

9

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ ৪ জন, রাতে শপথ

10

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

11

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি মৃত্যু

12

একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল অনুমোদন

13

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্র

14

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

15

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

16

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

17

সংসদ ভবনে ঢুকছে বৃষ্টির পানি, বড় দুর্ঘটনার আশঙ্কা

18

সেপ্টেম্বর শুরুর আগেই পে-স্কেলের গেজেট নিয়ে নতুন তথ্য

19

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

20