আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

 

Brother IT Digital

মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় পানিতে ডুবে তাসমিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তাসমিয়া ওই এলাকার বাসিন্দা মতিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাসমিয়ার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির আশপাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে শিশুটিকে পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে ছোট শিশুরা কখন পানির কাছে চলে যায়, তা অনেক সময় বোঝা যায় না। তাই বাড়ির আশপাশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্র

1

মক্কার কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

2

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

3

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

4

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা

5

ভোলায় হাফেজ শিক্ষক নিয়োগ দেয়া হবে, দ্রুত যোগাযোগ করুন

6

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

7

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

8

দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?

9

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

10

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

11

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

12

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

13

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

14

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: রিজভ

15

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত

16

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ

17

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

18

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

19

৯ বছরের আরহাম ১০ মাসেই পুরো কোরআনের হাফেজ

20